পৃথিবী যতই সামনের দিকে ধাবিত হচ্ছে ততই বাড়ছে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা। ব্যবহার করতে হচ্ছে নতুন নতুন শব্দ। যা হয়তো কোন এক ভাষার নতুন শব্দ দিয়ে সেটা প্রথম শুরু করা হয়। কিন্তু একই বিষয় যখন অন্য কোন ভাষায় উপস্থাপনের প্রয়োজন হয় তখনই দেখা দেয় শব্দের অভাব সংক্রান্ত সমস্যা। অর্থাৎ বিদেশি শব্দ প্রয়োগ না করে দেশি বা নিজস্ব ভাষার শব্দ ব্যবহার করার প্রয়োজন হয় । কিন্তু তাৎক্ষণিক ভাবে সেই ভাষায় যখন ঐ বিদেশি শব্দের অর্থ বোঝায় এরকম কোন শব্দ পাওয়া না যায় ঠিক তখনি প্রয়োজন হয় নিজস্ব ভাষায় নতুন শব্দ প্রচলনের। আর এটাই হল পরিভাষা এবং প্রতিটি শব্দকে বলে পারিভাষিক শব্দ । আজ আমরা পরিভাষা ও পারিভাষিক শব্দ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো।
পরিভাষা ও পারিভাষিক শব্দ কাকে বলে
প্রতিটি শাস্ত্রের নিজস্ব শব্দ আছে যা তার পরিভাষা হিসেবে ব্যবহৃত হয়। ইংরেজি "terminology" শব্দের বাংলা অর্থ হলো পরিভাষা। পরিভাষা শব্দের আভিধানিক অর্থ 'বিশেষ অর্থজ্ঞাপক শব্দ"। তাই আমরা বলতেই পারি যে শব্দ দিয়ে কোন বিষয় সুনির্দিষ্ট করে প্রকাশ করতে পারি তাই পরিভাষা।এবার মনে প্রশ্ন আসতেই পারে পারিভাষিক শব্দ কাকে বলে।
জ্ঞান বিজ্ঞান ও বাস্তবতার নিরিখে যেসব শব্দ সুনির্দিষ্ট ক্ষেত্রে বা বিশেষ অর্থে ব্যবহৃত হয় বা প্রচলন করা হয় তাকে পারিভাষিক শব্দ বলে। সহজ করে বাংলা ভাষার জন্য বললে ,বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে।
পারিভাষিক শব্দ সৃষ্টি এবং প্রচলন সংক্রান্ত সমস্যা
একটি সহজ উদাহরণ দিয়ে শুরু করা যাক। আচ্ছা, 'অক্সিজেন' (Oxygen) এর বাংলা কী বলুন তো? অনেকেই হয়তো চট করে বলবেন—'অম্লজান'। কিন্তু বাস্তব জীবনে আমরা কি কখনো এই অম্লজান শব্দটি ব্যবহার করি? মোটেও না! তাহলে পুরো বিষয়টির সমীকরণ কী দাঁড়াল? যখন বাংলা ভাষায় অক্সিজেনকে বোঝানোর মতো নিজস্ব কোনো শব্দ ছিল না, তখন এর বিকল্প হিসেবে 'অম্লজান' শব্দটি তৈরি করা হয়েছিল। কিন্তু সাধারণ মানুষ এই কৃত্রিম শব্দটিকে আপন করে নেয়নি, বরং সরাসরি বিদেশি 'অক্সিজেন' শব্দটিকে লুফে নিয়েছে; যার ফলে আমরা কিন্তু সেই বিদেশি ভাষার প্রতিই ঋণী থেকে গেলাম।
আসলে, যেকোনো নতুন পারিভাষিক শব্দ টিকে থাকার পেছনে ব্যবহারকারীদের পছন্দ ও আগ্রহ একটি বিরাট ভূমিকা পালন করে। তাই নতুন পরিভাষা সৃষ্টির সময় এটি খেয়াল রাখা উচিত যেন শব্দটি সহজবোধ্য এবং গ্রহণযোগ্য হয়। সাধারণ মানুষের মুখের ভাষাকে গুরুত্ব না দিয়ে জোর করে পরিভাষা চাপিয়ে দিলে ভাষায় কেবল অপ্রয়োজনীয় শব্দের বোঝাই বাড়বে, ভাষার কোনো আসল সমৃদ্ধি আসবে না। এমন আরও অনেক উদাহরণ আমাদের চারপাশে আছে, যা সাধারণ সমাজ কখনো গ্রহণ করেনি; যেমন—'ক্যামেরা' শব্দের বাংলা পরিভাষা করা হয়েছিল 'আলোকচিত্র গ্রহণের যন্ত্র'। কিন্তু বাস্তবিকভাবে কে এত বড় নাম ধরে ডাকবে? সবাই একে 'ক্যামেরা' বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করে।
আবার অন্যদিকে, কম্পিউটার বা ল্যাপটপের মতো আধুনিক প্রযুক্তিগুলোর তো বাংলা পরিভাষা তৈরির কোনো কার্যকর উদ্যোগই নেওয়া হয়নি। মোবাইল ফোনের বিকল্প হিসেবে 'মুঠোফোন' শব্দটি তৈরি করে বেশ ঢাকঢোল পিটিয়ে প্রচলনের চেষ্টা করা হলেও, তা কিন্তু সাধারণ মানুষের মুখে এখনো পর্যাপ্ত জায়গা করে নিতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে বলে মনে হয় না। কাজেই, সঠিক সময়ে ব্যবহারকারীদের মনস্তত্ত্ব ও আগ্রহকে প্রাধান্য দিয়ে পরিভাষা তৈরি করা উচিত। সাধারণত কোনো একটি নির্দিষ্ট শব্দে মানুষ একবার অভ্যস্ত হয়ে যাওয়ার পর, তার বদলে জোর করে নতুন কোনো পরিভাষা চালু করতে গেলে মানুষ আর পুরোনো অভ্যাস ছাড়তে চায় না।
পারিভাষিক শব্দের প্রয়োজনীয়তা
১. পরিভাষার মাধ্যমে ভাষার শব্দ ভান্ডার সমৃদ্ধ হয়।
২. নতুন ধারণা মানুষের গ্রহণ করতে সহজ হয়।
৩. অনেক ক্ষেত্রেই বিশিষ্ট অর্থে পারিভাষিক শব্দের প্রয়োজন হয়।
৪. পারিভাষিক শব্দ ব্যবহারের ফলে অন্যান্য ভাষার সাথে একটা যোগাযোগ স্থাপিত হয়।
৫. পারিভাষিক শব্দ ভাষাকে গতিশীল করে।
৭. অনুবাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৮. অন্য ভাষা থেকে শব্দ ধার করার প্রয়োজন হয় না।
৯. ভাষা আরো সমৃদ্ধ হয়।
গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দের তালিকা
| বিদেশি শব্দ | পারিভাষিক শব্দ |
|---|---|
| Aboriginal | আদিবাসী |
| Abbreviation | সংক্ষেপণ |
| A to Z | সম্পূর্ণভাবে |
| Armour | বর্ম |
| Analogy | উপমা |
| Anarchy | নৈরাজ্য |
| Anatomy | শরীরবিদ্যা |
| Annotation | টীকা |
| Abstract | বিমূর্ত |
| Autonomous | স্বায়ত্তশাসিত |
| Amicus Curiae | আদালতের বন্ধু |
| Assassination | গুপ্তহত্যা |
| Anonymous | অনামা |
| Affidavit | হলফনামা |
| Autobiography | আত্মজীবনী |
| Architect | স্থপতি |
| Allegory | রূপক |
| Attested | সত্যায়িত |
| Alias | ওরফে |
| Amplitude | বিস্তার |
| Amplification | পরিবর্ধন |
| Archetype | আদিরূপ |
| Agora | মুক্তাঞ্চল |
| Anticipation | Ambiguous |
| Bribe | উৎকোচ / ঘুষ |
| Background | পটভূমি |
| Bugger | জঘন্য ব্যক্তি |
| Bail | জামিন |
| Biography | কড়চা |
| Boycott | বর্জন |
| Blockade | অবরোধ |
| Blue Print | প্রতিচিত্র |
| Barren | ঊষর |
| Caretaker | তত্ত্বাবধায়ক |
| Cabinet | মন্ত্রিপরিষদ |
| Cancer | কর্কট রোগ |
| Coup | অভ্যুত্থান |
| Cartoon | ব্যঙ্গচিত্র |
| Curtail | সংক্ষিপ্ত করা |
| Coatting | আবরণ |
| Cease Fire | অস্ত্র সংবরণ |
| Civil Society | সুশীল সমাজ |
| Chancellor | আচার্য |
| Covenant | চুক্তিপত্র |
| Circular | প্রচারপত্র |
| Curfew | সান্ধ্য আইন |
| Current Account | চলতি হিসাব |
| Co-opted | সহযোজিত |
| Climax | মহামুহূর্ত |
| Constipation | কোষ্ঠকাঠিন্য |
| Consumer goods | ভোগ্যপণ্য |
| Colleague | সহকর্মী |
| Curriculum | পাঠ্যক্রম |
| Dilly dally | অযথা দেরি করা |
| Deadlock | অচলাবস্থা |
| Divulge | প্রকাশ করা |
| Executive | নির্বাহী |
| Exhibition | প্রদর্শনী |
| Excise Duty | আবগারী শুল্ক |
| Embassy | দূতাবাস |
| Epic | মহাকাব্য |
| File | নথি |
| Flora | উদ্ভিদকুল |
| Final | সমাপ্তি |
| Filing | নথিভুক্তি |
| General Manager | মহাব্যবস্থাপক |
| Graduate | স্নাতক |
| Guideline | নির্দেশনা |
| Glossary | টীকাপুঞ্জি |
| Genocide | গণহত্যা |
| Gazette | ঘোষণাপত্র |
| Handy | ব্যবহারে সুবিধাজনক |
| Hybrid | সঙ্কর |
| Horizontal | অনুভূমিক |
| Hypothesis | অনুমান |
| Homicide | নরহত্যা |
| Hightide | জোয়ার |
| Hand bill | প্রচারপত্র |
| Hydrogen | উদ্ জান |
| Housing | আবাসন |
| Hierarchy | আধিপত্য পরম্পরা |
| Issue | প্রচার |
| Industrious | পরিশ্রমী |
| Indigenous | স্বদেশী |
| Intellectual | বুদ্ধিজীবী |
| In abeyance | স্থগিত করা |
| Index | সূচক |
| Jerhin | আটসাট জামা |
| Justification for | সমর্থন |
| Job | চাকরি |
| Jail code | কারাবিধি |
| Key-note | মূলভাব |
| Knavery | প্রতারণা |
| Legal statement | জবানবন্দি |
| Loggerheads | দা-কুমড়া সম্পর্ক |
| Lyric | গীতিকবিতা |
| Lease | ইজারা |
| Lass | বালিকা |
| Manager | ব্যবস্থাপক |
| Microbiology | অনুজীব বিজ্ঞান |
| Modernism | আধুনিকতাবাদ |
| Meteor | উল্কা |
| Mince | কিমা করা |
| Migratory bird | অতিথি পাখি |
| Nebula | নীহারিকা |
| Null and void | বাতিল |
| Nationalism | জাতীয়তাবাদ |
| Nota Bene (N.B) | লক্ষনীয় |
| Oxygen | অম্লজান |
| Overrule | বাতিল করা |
| Odds and ends | এটা সেটা |
| Obligatory | বাধ্যতামূলক |
| Post graduate | স্নাতকোত্তর |
| Payer | দাতা |
| Phonology | ভাষার ধ্বনিবিজ্ঞান |
| Pensive | বিষণ্ণ |
| Postage | ডাকমাশুক |
| Polygamy | বহুবিবাহ |
| Pact | চুক্তি |
| Periodical | সাময়িকী |
| Provoke | উস্কানি দেওয়া |
| Parole | সাময়িক মুক্তি |
| Prominent | প্রখ্যাত |
| Play truant | স্কুল থেকে পালানো |
| Quarterly | ত্রৈমাসিক |
| Quorum | গণপূর্তি |
| Quack | হাতুড়ে |
| Quotation | মূল্যজ্ঞাপন |
| Radio | বেতার |
| Review | প্রাসঙ্গিক |
| Relevant | প্রাসঙ্গিক |
| Range | এলাকা |
| Referendum | গণভোট |
| Secretary | সচিব |
| Subjudice | বিচারাধীন |
| Scarcity | স্বল্পতা |
| Secretariat | সচিবালয় |
| Superstitious | কুসংস্কারাচ্ছন্ন |
| Study Leave | শিক্ষাবকাশ |
| Surgeon | শল্য চিকিৎসক |
| Stigma | লজ্জা বা কলঙ্ক চিহ্ন |
| Sleeping partner | নিষ্ক্রিয় অংশীদার |
| Sponsor | পৃষ্ঠপোষক |
| Subconscious | অবচেতন |
| Scroll | লিপি |
| sanction | মঞ্জুরি |
| Summit | শীর্ষ |
| Satellite | উপগ্রহ |
| Script | হস্তলিপি |
| Transparent | স্বচ্ছ |
| Transparency | স্বচ্ছতা |
| Training | প্রশিক্ষণ |
| Treasurer | কোষাধ্যক্ষ |
| Take to task | তিরস্কার করা |
| Time to again | বারবার |
| Transliteration | প্রতিবর্ণীকরণ |
| Trilogy | ত্রয়ী |
| Unstamped | সিলমোহরবিহীন |
| Ultimatum | চরমপত্র |
| United Kingdom | যুক্তরাজ্য |
| United States | যুক্তরাষ্ট্র |
| Virile | পুরুষোচিত |
| Vivid | প্রাণবন্ত |
| Vertical | উল্লম্ব |
| Vocation | বৃত্তি |
| Wisdom | প্রজ্ঞা |
| Worship | পূজা |
| Whirlpool | ঘূর্ণি |
| Western | পশ্চিমা |
| Zenith | শীর্ষ |
| Zoology | প্রাণিবিদ্যা |
| সাহিত্য সম্পর্কিত কিছু শব্দ | |
| প্রদত্ত শব্দ | অর্থ |
| Alliteration | অনুপ্রাস |
| Anthesis | পরস্পরবিরোধী শব্দাবলি ব্যবহার |
| Allegory | রূপকধর্মী রচনা |
| allusion | পরোক্ষ উল্লেখ/ইঙ্গিত |
| Assonance | স্বরানুপ্রাস |
| Apostrophe | সম্বোধন অলঙ্কার |
| Ballad | লোকগাঁথা |
| Blank Verse | অমিত্রাক্ষর ছন্দ |
| Bibliography | গ্রন্থ ও রচনাবলির তালিকা |
| Couplet | দ্বিপদী শ্লোক |
| Chiasmas | বাক্যালঙ্কার |
| Epistolary novel | পত্রোপন্যাস/চিঠির আকারে রচিত উপন্যাস |
| Hyperbole | অতিশয়োক্তি |
| Haiku | বিশেষ আঙ্গিকের জাপানি কবিতা |
| Irony | বিদ্রুপ |
| Lingua Franca | সংযোগ ভাষা |
| Limeric | এক ধরনের ছোট কবিতা |
| Lyric | গীতি কবিতা |
| Limerick | মজাদার ছড়া |
| Magnum Opus | বড় মাপের সাহিত্যকর্ম |
| Melodrama | গীতি নাটক / অতিনাটক |
| Metaphor | রূপকালঙ্কার |
| Metonymy | বাক্যালঙ্কারবিশেষ লক্ষণা |
| Paradox | আপাত বিরোধী হলেও সত্য |
| Personification | ব্যক্তিরূপ দান |
| Pun | শ্লেষালঙ্কার / দ্ব্যর্থক শব্দ প্রয়োগ |
| Onomatopoeia | অনুকার শব্দ |
| Oxymoron | বিপরীতালঙ্কার |
| Synecdoche | লক্ষণা |
| Satire | ব্যঙ্গধর্মী রচনা |
| Simile | সুস্পষ্ট তুলনামূলক |
| Understatement | ন্যূনোক্তি |
| প্রদত্ত শব্দ | অর্থ |
| Anecdote | কোনো ব্যক্তি বা ঘটনাকে কেন্দ্র করে ছোট-খাটো আকর্ষণীয় মজার গল্প |
| Anaphora | কোনো বাণী অথবা কোনো বাক্যের মধ্যে একই শব্দ বা শব্দাংশের বারবার উচ্চারণ বা ছন্দ অনুপ্রাস |
| Epitaph | সমাধিফলকে খোদিত করার মতো উপযুক্ত সাহিত্যিক রচনা |
| Euphemism | শ্রুতিকটু পদের পরিবর্তে কোমলতর পদের প্রয়োগ |
| Litotes | এক জাতীয় অর্থালঙ্কার যাতে নঞর্থক শব্দের সাহায্যে তার বিপরীত সদর্থক ভাবটিকেই জোরালোভাবে প্রকাশ করা হয় |