১ এখান থেকে পছন্দের পোস্ট কীভাবে খুঁজে পাবেন?
তিনটি ধাপে যেকোনো পোস্টে পৌঁছানো যায়, আর প্রতিটি ধাপে স্ক্রিনে অল্প অপশন থাকে:
- ধাপ ১, ধরন বাছুন: প্রশ্নব্যাংক, মডেল টেস্ট, MCQ বা ব্লগ।
- ধাপ ২, বিষয় বা পরীক্ষা বাছুন: যেমন বাংলা ব্যাকরণ, বিসিএস বা প্রাথমিক সহকারী শিক্ষক।
- ধাপ ৩, পোস্ট খুলুন: বছর বা সংখ্যার ছোট বাটন থাকলে সেটি বেছে নিন। এরপর পোস্টের তালিকা ওই পেজেই খুলবে।
কী খুঁজছেন তা ঠিক জানা থাকলে সরাসরি ওপরের সার্চ বারে লিখে দিন।
২ চারটি ধরনের মধ্যে পার্থক্য কী?
- প্রশ্নব্যাংক: বিসিএস, প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন ও সালভিত্তিক নিয়োগ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান।
- মডেল টেস্ট: নিজের পছন্দমতো অধ্যায়, সময়, ,নেগেটিভ মার্ক ও প্রশ্নসংখ্যা বেছে নিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ।
- MCQ: বিষয় ও অধ্যায় ধরে সাজানো বহুনির্বাচনি প্রশ্ন, অথেন্টিক ব্যাখ্যা ও এক্সাম মোডসহ।
- ব্লগ: প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক বিস্তারিত পাঠ।
৩ সার্চ বার কীভাবে কাজ করে?
সার্চ বারে অন্তত দুই অক্ষর লিখে একটু থামলে ফল নিজে থেকেই চলে আসে, আলাদা বাটন চাপতে হয় না।
- শিরোনামে মিললে আগে দেখায়: আপনার লেখা শব্দ যে পোস্টের শিরোনামে আছে, সেটি তালিকার ওপরে থাকে। যে পোস্টের শুধু ভেতরে শব্দটি আছে, সেটি নিচে যায়।
- ফলের নিচে লেবেল থাকে: এতে বোঝা যায় পোস্টটি কোন বিভাগের।
- বাংলা ও ইংরেজি সংখ্যা সমান: “৪৫” বা “45” যেভাবে খুশি লিখতে পারেন।
- সম্পূর্ণ শব্দ লিখুন: “সন্ধি” লিখলে ফল পাবেন, কিন্তু অর্ধেক শব্দ লিখলে নাও পেতে পারেন।
লেখা মুছতে সার্চ বারের ডানদিকের ক্রস চিহ্নে চাপ দিন।
৪ পোস্টের লম্বা তালিকায় নির্দিষ্ট পোস্ট কীভাবে খুঁজবেন?
কোনো বিভাগের পোস্ট খুললে তালিকার ওপরে আলাদা একটি খোঁজার ঘর থাকে। এটি শুধু ওই বিভাগের পোস্টের মধ্যে খোঁজে।
- আংশিক শব্দেও মেলে: বিসিএসের তালিকায় শুধু “৪৫” লিখলেই “৪৫তম বিসিএস” চলে আসবে।
- ক্রম উল্টান বাটন: নতুন থেকে পুরনো বা পুরনো থেকে নতুন ক্রমে দেখতে এটি চাপুন। অধ্যায়ের ক্রমে পড়তে চাইলে কাজে লাগে।
- মোট পোস্টের সংখ্যা: তালিকার ওপরে দেখায়, ফিল্টার করলে সংখ্যাও বদলায়।
সব পোস্ট একসাথে আসে, তাই আলাদা করে “আরও লোড করুন” চাপতে হয় না।
৫ আগের ধাপে বা হোমে কীভাবে ফিরবেন?
- পেছনে বাটন: বাঁদিকের উপরে থাকে, এক ধাপ পিছিয়ে দেয়।
- পথের নাম (যেমন হোম › MCQ › বাংলা ব্যাকরণ): যেকোনো ধাপের নামে চাপ দিয়ে সরাসরি সেখানে যাওয়া যায়।
- ফোনের ব্যাক বোতাম: এটিও এক ধাপ পেছনে নেয়।
কোনো পোস্ট খুলে ব্যাক করলে আপনি ঠিক আগের তালিকাতেই ফিরে আসবেন, আবার গোড়া থেকে শুরু করতে হবে না।
৬ “আপনি সর্বশেষ দেখেছেন” অংশটি কী?
আপনি যে পাঁচটি বিভাগ সর্বশেষ খুলেছেন, হোমে সেগুলো ছোট বাটনে জমা থাকে। এক চাপে সরাসরি সেখানে ফিরে যেতে পারবেন, ফলে প্রতিবার ধাপে ধাপে যেতে হবে না।
- তথ্য শুধু আপনার নিজের ফোন বা কম্পিউটারের ব্রাউজারে জমা থাকে, অন্য কেউ দেখে না।
- ব্রাউজারের ইতিহাস বা সাইট ডেটা মুছলে এটিও মুছে যায়।
- অন্য ডিভাইস বা ব্রাউজারে খুললে এটি আলাদাভাবে শুরু হবে।
৭ কাঙ্ক্ষিত পোস্ট না পেলে কী করবেন?
- অন্য শব্দে বা শুধু মূল শব্দটি লিখে সার্চ করুন। যেমন “প্রাথমিক সহকারী শিক্ষক ২০১৯” এর বদলে “প্রাথমিক ২০১৯”।
- সার্চে না পেলে ধরন ও বিষয় বেছে হাতে হাতে খুঁজুন, তালিকার ভেতরের খোঁজার ঘরে আংশিক শব্দেও মিলবে।
- কোনো বিভাগ খুলে “কোনো পোস্ট পাওয়া যায়নি” দেখালে পেজটি রিফ্রেশ করে আবার চেষ্টা করুন। ইন্টারনেটের সংযোগও দেখে নিন।