সাধারণ ভগ্নাংশ অধ্যায়টি পাটিগণিতের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এ অধ্যায়টি সম্পূর্ণ নখদর্পণে নিতে হলে প্রথমেই আপনাকে সাধারণ ভগ্নাংশের যোগ,বিয়োগ,গুণ ও ভাগ নির্ণয়ে সিদ্ধহস্ত হতে হবে। তাই এ অধ্যায়ের বিগত সালের প্রশ্ন সমাধান করার আগে সাধারণ ভগ্নাংশের যোগ,বিয়োগ,গুণ ও ভাগ নির্ণয়ে পারদর্শী করে তোলার জন্য সাধারণ ভগ্নাংশের যোগ,বিয়োগ,গুণ ও ভাগ এ টু জেড সুচারুরুপে তুলে ধরা হল। আসুন আগে সাধারণ ভগ্নাংশের যোগ,বিয়োগ,গুণ ও ভাগ ভালভাবে জানি।
সাধারণ ভগ্নাংশ কাকে বলে ?
এ অধ্যায়টি শুরু করার আগে চলুন জেনে নেই সাধারণ ভগ্নাংশ কাকে বলে । যেহেতু যে কোন পূর্ণ সংখ্যার ভগ্ন বা ভাঙ্গা অংশকে ভগ্নাংশ বলে সে সূত্রে বলা যায় যে ভগ্নাংশ হর ও লব নিয়ে গঠিত হয় তাকেই সাধারণ ভগ্নাংশ বলে ।
সাধারণ ভগ্নাংশের যোগ ও বিয়োগ করার নিয়ম
১. +
প্রথমেই ভগ্নাংশদ্বয়ের হর ৪ ও ৫ এর ল.সা.গু নিতে হবে। ৪ ও ৫ এর ল.সা.গু = ২০। এখন প্রথম ভগ্নাংশের হর ৪ দিয়ে ২০ কে ভাগ করলে পাই ৫। এই ৫ কে আবার প্রথম ভগ্নাংশের লব ১ দিয়ে গুণ করতে হবে। গুণ করলে পাই ৫। তেমনিভাবে দ্বিতীয় ভগ্নাংশের হর ৫ দিয়ে ২০ কে ভাগ করলে পাই ৪।এই ৪ কে আবার দ্বিতীয় ভগ্নাংশের লব ৩ দিয়ে গুণ করতে হবে ।গুণ করলে পাই ১২ ।এই প্রক্রিয়াটি নিচে লিখে দেখানো হল।
=
এবার উপরোক্ত ভগ্নাংশের লব ৫ ও ১২ যোগ করে পাই নিচের ভগ্নাংশটি।
=
এভাবেই ভগ্নাংশের যোগ করতে হবে।
২. +
প্রথমেই ভগ্নাংশদ্বয়ের হর ৬ ও ১৬ এর ল.সা.গু নিতে হবে।৬ ও ১৬ এর ল.সা.গু = ৪৮।এখন প্রথম ভগ্নাংশের হর ৬ দিয়ে ৪৮ কে ভাগ করলে পাই ৮ ।এই ৮ কে আবার প্রথম ভগ্নাংশের লব ১ দিয়ে গুণ করতে হবে।গুণ করলে পাই ৮। তেমনিভাবে দ্বিতীয় ভগ্নাংশের হর ১৬ দিয়ে ৪৮ কে ভাগ করলে পাই ৩।এই ৩ কে আবার দ্বিতীয় ভগ্নাংশের লব ৫ দিয়ে গুণ করতে হবে ।গুণ করলে পাই ১৫ ।এই প্রক্রিয়াটি নিচে লিখে দেখানো হল।
=
এবার উপরোক্ত ভগ্নাংশের লব ৮ ও ১৫ যোগ করে পাই নিচের ভগ্নাংশটি।
=
এভাবেই ভগ্নাংশের যোগ করতে হবে।
৩. + +
প্রথমেই ভগ্নাংশদ্বয়ের হর ৪,৮ ও ১৬ এর ল.সা.গু নিতে হবে।৪,৮ ও ১৬ এর ল.সা.গু = ১৬।এখন প্রথম ভগ্নাংশের হর ৪ দিয়ে ১৬ কে ভাগ করলে পাই ৪ ।এই ৪ কে আবার প্রথম ভগ্নাংশের লব ৩ দিয়ে গুণ করতে হবে।গুণ করলে পাই ১২। দ্বিতীয় ভগ্নাংশের হর ৮ দিয়ে ১৬ কে ভাগ করলে পাই ২।এই ২ কে আবার দ্বিতীয় ভগ্নাংশের লব ৫ দিয়ে গুণ করতে হবে ।গুণ করলে পাই ১০ ।তেমনিভাবে তৃতীয় ভগ্নাংশের হর ১৬ দিয়ে ১৬ কে ভাগ করলে পাই ১।এই ১ কে আবার তৃতীয় ভগ্নাংশের লব ১৭ দিয়ে গুণ করতে হবে ।গুণ করলে পাই ১৭। এই প্রক্রিয়াটি নিচে লিখে দেখানো হল।
=
এবার উপরোক্ত ভগ্নাংশের লব ১২,১০ ও ১৭ যোগ করে পাই নিচের ভগ্নাংশটি।
=
৪. ৫ - ২
প্রথমেই উপরোক্ত মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রুপ দিতে হবে।এজন্য প্রতিটি ভগ্নাংশের হর দিয়ে পূর্ণ সংখ্যাকে গুণ করতে হবে এবং তার সাথে প্রদত্ত ভগ্নাংশের লব যোগ করে অপ্রকৃত ভগ্নাংশের লব তৈরি করতে হবে।যা নিচে দেখানো হল।
= -
এখন ভগ্নাংশদ্বয়ের হর ৩ ও ৪ এর ল.সা.গু নিতে হবে।৩ ও ৪ এর ল.সা.গু = ১২ ।এখন প্রথম ভগ্নাংশের হর ৩ দিয়ে ১২ কে ভাগ করলে পাই ৪ । এই ৪ কে আবার প্রথম ভগ্নাংশের লব ১৬ দয়ে গুণ করতে হবে।গুণ করলে পাই ৬৪। তেমনিভাবে দ্বিতীয় ভগ্নাংশের হর ৪ দিয়ে ১২ কে ভাগ করলে পাই ৩।এই ৩ কে আবার দ্বিতীয় ভগ্নাংশের লব ৯ দিয়ে গুণ করতে হবে ।গুণ করলে পাই ২৭ ।এই প্রক্রিয়াটি নিচে লিখে দেখানো হল।
=
এবার উপরোক্ত ভগ্নাংশের লব ৬৪ থেকে ২৭ বিয়োগ করে পাই নিচের ভগ্নাংশটি।
=
সাধারণ ভগ্নাংশের গুণ ও ভাগ করার নিয়ম
সাধারণ ভগ্নাংশের গুণ
১. ×
সাধারণ ভগ্নাংশের গুণ করার সময় প্রথমেই দেখতে হবে প্রদত্ত ভগ্নাংশগুলোর কোন হর/লব দিয়ে কোন লব/হরকে ভাগ করা যায় কি না ? অথবা কোন একটি সংখ্যা দিয়ে হর ও লব উভয়কে কাটাকাটি করা যায় কিনা? যেমন উপরের ভগ্নাংশে কোন ভাগ অথবা কাটাকাটি করা যায় না।তাই প্রদত্ত ভগ্নাংশগুলোর হরকে হর দিয়ে গুণ এবং লবকে লব দিয়ে গুণ করে লবগুলোর গুণফল লবের জায়গায় এবং হরগুলোর গুণফল হরের জায়গায় বসাতে হবে। তাই উপরের ভগ্নাংশদ্বয়ের গুণফল = ।
= ৫ × ২
প্রথমেই উপরোক্ত মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রুপ দিতে হবে।এজন্য প্রতিটি ভগ্নাংশের হর দিয়ে পূর্ণ (সমস্ত) সংখ্যাকে গুণ করতে হবে এবং তার সাথে প্রদত্ত ভগ্নাংশের লব যোগ করে অপ্রকৃত ভগ্নাংশের লব তৈরি করতে হবে।যা নিচে দেখানো হল।
= ×
এখন কাটাকাটি করতে হবে।দেখা যাচ্ছে হর ৩ দিয়ে লব ৯ কে ভাগ করা যায় । ৩ দিয়ে ৯ কে কাটলে হয় ৩।আবার হর ৪ দিয়ে ১৬ কে ভাগ করা যায়।৪ দিয়ে ১৬ কে কাটলে হয় ৪।তাহলে হরের ঘরে আর কোন সংখ্যাই রইল না।লবের ঘরে থাকল ৩ এবং ৪ ।৩ এবং ৪ এর গুণফল ১২।তাহলে ভগ্নাংশদ্বয়ের গুণফল দাড়ায় = ১২।
৩. × ×
এখন কাটাকাটি করতে হবে।দেখা যাচ্ছে হর ৮ দিয়ে লব ৮ কে ভাগ করা যায় । ৮ দিয়ে ৮ কে কাটলে হয় ১ ।আবার লব ৫ দিয়ে ১৫ কে ভাগ করা যায়।৫ দিয়ে ১৫ কে কাটলে হয় ৩। এই ৩ দিয়ে আবার লব ৩ কে কাটা যায় ।তাহলে হরের ঘরে শুধুমাত্র ৪ অবশিষ্ট রইল। লবের ঘরে আর কোন সংখ্যাই রইল না।তাহলে ভগ্নাংশগুলোর গুণফল দাড়ায় = ।
সাধারণ ভগ্নাংশের ভাগ
১. ÷
সাধারণ ভগ্নাংশের ভাগ সাধারণ ভগ্নাংশের গুণের মতই।এখানে পার্থক্য শুধু ভাগকে গুণে রুপান্তর করে পরবর্তী ভগ্নাংশকে বিপরীত ভগ্নাংশে রুপ দিতে হবে।যা নিচে দেখানো হল।
= ×
=
বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়
বিসিএসসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় এরকম একটি প্রশ্ন প্রায়ই এসে থাকে। খুব সহজে এবং দ্রুতগতিতে ভগ্নাংশের ক্ষুদ্রতম ও বৃহত্তম বের করার নিয়ম জানার জন্য নিচের আলোচনাটি মনোযোগ দিয়ে পড়ুন।আশা করি উপকৃত হবেন।
দুটি নিয়মে বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয় করা যায় । যেমন:
১. দশমিক মান বের করে ভগ্নাংশের তুলনার মাধ্যমে:
এক্ষেত্রে ভগ্নাংশগুলোর হর দিয়ে লবকে ভাগ করে ভাগফলটির দুই বা তিন দশমিক মান ঐ সংখ্যাটির পাশে বসিয়ে সবগুলো ভগ্নাংশ তুলনার মাধ্যমে বের করতে হয় কোনটি বৃহত্তম বা কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ। যেমন: = ০.৫০ , = ০.৩৩ , = ০.২৫ , = ০.২০ । এখানে বৃহত্তম ভগ্নাংশ হলো এবং ক্ষুদ্রতম ভগ্নাংশ হলো ।
পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকলে এই পদ্ধতি প্রয়োগ করা হবে বুদ্ধিমানের কাজ।
২. আড়াআড়ি গুণ করার মাধ্যমে ভগ্নাংশের তুলনার মাধ্যমে:
প্রথমেই কিছু ভগ্নাংশ কিভাবে নিজে থেকেই ছোট বড় বের করতে পারবেন তা দেখে নিন:
কোন ভগ্নাংশের লবগুলো একই হলে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটিই বড় , এবং যে ভগ্নাংশটির হর বড় সে ভগ্নাংশটিই ছোট।যেমন: , , , এর মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম । কারণ ১ টাকা কে ২ ভাগ করলে ৫০ পয়সা হবে কিন্তু ঐ ১ টাকাকেই ৫ ভাগ করলে তা ২০ পয়সা হবে তাই , থেকে বড় ।
আবার কোন ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি বড় এবং যে ভগ্নাংশের লব ছোট সে ভগ্নাংশটি ছোট । যেমন: ও এর মধ্যে অবশ্যই বড় । কারণ ৭ টাকাকে ৯ ভাগ করলে যাই হোক ৫ টাকাকে ৯ ভাগ করলে তার থেকে ছোট হবে।
আবার কখনো লব বা হর কোনটাই না মিললে সমতুল ভগ্নাংশে রুপ দিয়ে মিলিয়ে নিতে হবে। কিভাবে দেখুন:
এবং এর মধ্যে কোনটি বড় অথবা কোনটি ছোট।এক্ষেত্রে প্রথম ভগ্নাংশকে দ্বিগুণ করে পরেরটার সাথে মিলাতে হবে।অর্থাৎ পরের ভগ্নাংশের হরের সমান হর বিশিষ্ট ভগ্নাংশে রুপ দিতে হবে প্রথম ভগ্নাংশকে। ভগ্নাংশকে দ্বিগুণ,তিনগুণ এরুপ করলে ভগ্নাংশের মানের কোন পরিবর্তন হয় না। যেমন: > সুতরাং ই বড় ভগ্নাংশ ।
চারটি অপশনের মাঝে ভগ্নাংশের ছোট বড় নির্ণয়ের সহজ পদ্ধতি
ধরি, ভগ্নাংশ চারটি যথাক্রমে (ক) , (খ) , (গ) , (ঘ)
১ম ভগ্নাংশের লবের সঙ্গে ২য় ভগ্নাংশের হর গুণ করে প্রাপ্ত গুণফলটি ১ম ভগ্নাংশের মান হিসেবে বিবেচনা করতে হবে।
আবার, ২য় ভগ্নাংশের লবের সঙ্গে ১ম ভগ্নাংশের হর গুণ করে প্রাপ্ত গুণফলটি ২য় ভগ্নাংশের মান হিসেবে বিবেচনা করতে হবে।
এখানে, যে ভগ্নাংশের মানটি বড় হবে, সেই ভগ্নাংশটি বড় এবং সেই ভগ্নাংশের মান ছোট হবে, সেই ভগ্নাংশটি ছোট হবে।
চারটি অপশনের মাঝে তুলনা করার সময় বৃহত্তম ভগ্নাংশ বের করতে বলা হলে ক্ষুদ্রতমগুলো এক এক করে বাদ দিতে হবে, আবার ক্ষুদ্রতম বের করতে বলা হলে বৃহত্তমগুলো এক এক করে বাদ দিতে হবে ।
ধরি, উপরোক্ত অপশনের বড় ভগ্নাংশ বের করতে হবে।
(ক) ও (খ) এর মধ্যে ↔ , ৩×৮ = ২৪, ৫×৫ = ২৫ । সুতরাং এখানে (খ) বড় । তাই (ক) বড় ভগ্নাংশ বিবেচনা থেকে বাদ।
(খ) ও (গ )এর মধ্যে ↔ , ৫×১১ = ৫৫, ৮×৬ = ৪৮। সুতরাং এখানেও (খ ) বড় । তাই (ক) ও (গ) বড় ভগ্নাংশ বিবেচনা থেকে বাদ।
(খ) ও (ঘ) এর মধ্যে ↔ , ৫×১৪ = ৭০, ৮×৮ = ৮৮। সুতরাং এখানেও আবার (খ) বড় । কিন্তু (ক) ও (গ) অপশন আমরা আগেই বাদ দিয়েছিলাম।তাই এখন (ক),(গ),(ঘ) এ তিনটি বড় ভগ্নাংশ বিবেচনা থেকে বাদ।কাজেই সবচেয়ে বড় (খ) অপশন ।
সুতরাং প্রদত্ত ভগ্নাংশগুলোর মধ্যে সবচেয়ে বড় ।
এবার আরেকটি দেখুন:
ধরি, ভগ্নাংশ চারটি যথাক্রমে (ক) , (খ) , (গ) , (ঘ)
ধরি, উপরোক্ত অপশনের ছোট ভগ্নাংশ বের করতে হবে।
প্রথমেই আমরা ক ও খ অপশনের মাঝে একটিকে বাদ দিয়ে দিতে পারি কেননা দুটি সমহর বিশিষ্ট ।এটা সহজেই বোঝা যায় বড় । যেহেতু আমাদের ছোট ভগ্নাংশ বের করতে হবে তাই বড়গুলো বাদ দিতে হবে। তাই অপশন (খ) ছোট ভগ্নাংশ বিবেচনা থেকে বাদ ।তাই এখন (ক) অপশনকে নিয়ে আসব (গ) অপশনের সাথে তুলনা করার জন্য।এখানে উভয়টির লব ২ । তাই (ক) অপশন এখানে বড়। তাই এখানে আমাদের ছোট ভগ্নাংশ হিসেবে হাতে থাকল অপশন (গ) ।
এবার গ ও ঘ এর মধ্যে ↔ , ২×১৫ = ৩০, ৪×১৩ = ৫২। সুতরাং এখানেও আবার গ ছোট ।সুতরাং প্রদত্ত ভগ্নাংশগুলোর মধ্যে সবচেয়ে ছোট ।