শব্দের বিশিষ্ট অর্থ ও প্রয়োগ

বাংলা ভাষার শব্দভাণ্ডারকে সমৃদ্ধ ও বৈচিত্র্যময় করে তোলার ক্ষেত্রে শব্দের বিশিষ্ট অর্থ ও প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় একটি ভূমিকা পালন করে। সাধারণ অর্থে কোনো শব্দের যে অভিধানগত বা বাচ্যার্থ থাকে, বাক্যে বিশেষ ব্যবহারের ফলে তা কখনো কখনো সেই সাধারণ অর্থ ছাড়িয়ে এক গভীর ও ব্যঞ্জনাময় বিশিষ্ট অর্থ প্রকাশ করে। উদাহরণস্বরূপ, ‘কাঁচা’ শব্দটির মূল অর্থ অপক্ব বা যা পাকেনি হলেও, ‘কাঁচা কাজ’ বলতে আমরা বুঝি ‘নিপুণতার অভাব’ কিংবা ‘কাঁচা কথা’ বলতে বোঝায় ‘গুরুত্বহীন কথা’। ঠিক একইভাবে ‘কাঁচা সোনা’ (খাঁটি সোনা) কিংবা ‘কাঁচা বয়স’ (অল্প বয়স)—এখানে প্রতিটি ক্ষেত্রেই স্থানভেদে শব্দটির প্রয়োগ বদলে দিচ্ছে এর ভেতরের মূল ভাবকে। বিসিএসসহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাষার এই আলঙ্কারিক ও প্রায়োগিক রূপ থেকে প্রায়শই প্রশ্ন আসে, কারণ কেবল মুখস্থ বিদ্যায় এর সঠিক অর্থ অনুধাবন করা কঠিন। তাই দৈনন্দিন জীবনে মনের ভাবকে আরও চমৎকারভাবে প্রকাশ করতে এবং যেকোনো চাকরির পরীক্ষায় নিজের কাঙ্ক্ষিত নম্বর নিশ্চিত করতে শব্দের এই বিশিষ্ট অর্থ ও তাদের নিখুঁত প্রয়োগ জানা থাকা প্রতিটি পরীক্ষার্থীর জন্যই আবশ্যক।

শব্দের বিশিষ্ট অর্থ ও প্রয়োগ

প্রদত্ত শব্দ অর্থ
কাঁচা
কাঁচা আম অপরিপক্ব আম
কাঁচা ইট অদগ্ধ ইট
কাঁচা কাজ নিপুণতার অভাব
কাঁচা কথা গুরুত্বহীন কথা
কাঁচা সোনা খাঁটি স্বর্ণ
কাঁচা ঘুম অল্প সময়ের ঘুম
কাঁচা চুল কালো চুল
কাঁচা লোক আনাড়ি
কাঁচা বয়স অল্প বয়স
পা
পা চালানো দ্রুত চলা
পায়ে ঠেলা অবজ্ঞা
পায়ে পড়া ক্ষমা প্রার্থনা করা
মাথা
মাথা উঁচু করে চলা গর্বভরে চলা
মাথা কাটা খাওয়া সম্মানহানী
মাথা খাওয়া শপথ করা
মাথা ঘামানো দায়িত্ব নেয়া
মাথা ধরা রোগ বিশেষ
মাথাপিছু জনপ্রতি
মাথা ব্যথা আগ্রহ
মাথা খাটানো বুদ্ধি খাটানো
মাথা খাওয়া সর্বনাশ করা
মাথা গরম করা রাগান্বিত
গ্রামের মাথা মোড়ল
মাথায় হাত দেয়া ফাঁকি দেয়া
মাথা হেট করা লজ্জায় মাথা নিচু করা
রোগ
রোগ ধরা রোগ নির্ণয়
রোগে ধরা রোগাক্রান্ত হওয়া
বড়
বড় ঘর সম্ভান্ত্র পরিবার
বড় মুখ গর্ব সহকারে বলা
বড় মন উদার
বড়লোক ধনী
পাকা
পাকা আম পক্ব
পাকা কথা চূড়ান্ত সিদ্ধান্ত
পাকা কাজ নিপুণ কাজ
পাকা বন্দোবস্ত স্থায়ী ব্যবস্থা
পাকা বাড়ি ইটের বাড়ি
পাকা হাত দক্ষ লেখক
পাকা রং স্থায়ী রং
হাত
হাত আসা দক্ষতা
হাতে আসা আয়ত্তে আসা
হাতে কলমে কার্যকরভাবে
হাত গুটান কর্মে বিরতি
হাত ছাড়া হস্তচ্যুত
হাতটান চুরির অভ্যাস
হাত থাকা কর্তৃত্ব
হাত-ভারি কৃপণ
হাতে হাতে অবিলম্বে
হাতযশ নিপুণতা
বিবিধ
রাগের মাথায় হঠাৎ ক্রোধবশত
রাস্তার মাথায় মিলনস্থলে
নাকে-মুখে দ্রুততা
কানে তোলা কোন বিষয় উত্থাপন করা
মুখ শক্তি
নাক কাটা ক্ষতি স্বীকার
অঙ্কে পাকা দক্ষ
উঠে যাওয়া বন্ধ হওয়া
নবীনতর পূর্বতন